Published on
:
1 min read
প্রশিক্ষণ চলার সময়ে দুর্ঘটনা। ভেঙে পড়ল ভেঙে পড়ল ফিলিপিন্সের বায়ুসেনার বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে চার জন পাইলটের।
ফিলিপিন্স এয়ার ফোর্স (Philippine Air Force) সূত্রে খবর, শুক্রবার, প্রশিক্ষণ চলার সময়ে এই দুর্ঘটনা ঘটে ম্যানিলার ফার্নান্দো বিমান ঘাঁটিতে (Fernando Air Base)। শুক্রবার (স্থনীয় সময়) বিকেল ৩টে ৫১ মিনিট নাগাদ, ওই বিমান ঘাঁটির সীমানার মধ্যেই বিধ্বস্ত হয় তাদের দু’টি এসএফ-২৬০ (SF-260) বিমান।
কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ফিলিপিন্স এয়ার ফোর্স। তাতে যান্ত্রিক কোনও সমস্যা ছিল কী না তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা। এরই পাশাপাশি সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিমান বাহিনী সাময়িকভাবে তাদের সমস্ত এসএফ-২৬০ (SF-260) বিমান স্থগিত রেখেছে।
বিস্তারিত আসছে...
