ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে তারা এই অভিযান শুরু করে।
জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ জানান, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিং নিয়োগের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রির মতো একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও প্রশাসনিক শাখা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুদক টিমকে তদন্তে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে।
জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়। আমাদের প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। এই অভিযানে যা পাওয়া যাবে সেগুলো তুলে ধরে আমরা ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠাব। অভিযান শেষ হলে আমরা বিস্তারিত সবাইকে জানাব।
সংশ্লিষ্ট সংবাদ: দুদক
২১ সেপ্টেম্বর ২০২৬
১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ সেপ্টেম্বর ২০২৬
