মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাব বড়লেখার দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ অক্টোবর রাতে সংগঠনের কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক আজকের বসুন্ধরার বড়লেখা প্রতিনিধি আবদুল হাফিজ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদ ও স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির প্রতিনিধি মো. রুয়েল কামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন সাপ্তাহিক আমাদের সময়চিত্রের সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সিলেট প্রতিনিধি ফয়জুল হক শিমুল। সহসভাপতি হয়েছেন ইংরেজি দৈনিক দ্য মুসলিম টাইমস ও দৈনিক এশিয়া বাণীর প্রতিনিধি অলিউর রহমান।
সহসাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ঘোষণার প্রতিনিধি সুলতান মাহমুদ এবং চ্যানেল এস ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. নজরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির প্রতিনিধি আলী উবায়েদ ইমন। কোষাধ্যক্ষ হয়েছেন সময়চিত্রের প্রতিনিধি কামরুল এবং প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক আজকের আওয়াজের প্রতিনিধি কিবরিয়া।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাংলার মাটির প্রতিনিধি সেলিম চৌধুরী, সময়চিত্রের প্রতিনিধি মোতাহের হোসেন এবং দৈনিক অর্থদৃষ্টির প্রতিনিধি আব্দুল আলিম।
এমএ
