কুড়িগ্রামে জাতীয় দৈনিক ‘কালবেলা’ পত্রিকার জেলা কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়াস্থ মোল্লা মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়।
অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভা জেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সংবাদকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার, জেলা প্রেস ক্লাব সভাপতি অনিরুদ্ধ রেজা, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি মো. রাশিদুল ইসলাম রাশেদ, জেলা এনসিপির মিডিয়া মুখপাত্র সাংবাদিক রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিল মোল্লা, জেলা টাউন ক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ রানা বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইদ্রিস আলী, মো. রাশেদুল ইসলাম রিপন, সাইফুদ্দিন অ্যাপোলো, আবু দারদা হেলাল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা এবং জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন ফারুকী।
কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় চালুর মধ্য দিয়ে স্থানীয় সংবাদ সংগ্রহ, জনদুর্ভোগ, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলা পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু।
