আলফাডাঙ্গায় রাতের আঁধারে এক কৃষকের ধানখেতের সেচকাজে ব্যবহৃত দুটি স্যালোমেশিন আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় চার হেক্টর জমির ধান চাষ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন ভুক্তভোগী কৃষক। গত বৃহস্পতিবার রাতে দরুণা মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আরকান মোল্যা (৪৫) জাটিগ্রাম দক্ষিণপাড়ার সিরাজুল হক সুরাপ মোল্যার ছেলে। শুক্রবার থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, সেচের জন্য প্রায় ৭০০ ফুট দূরত্বে বসানো দুটি পাম্প পোড়া অবস্থায় দেখতে পান। ভুক্তভোগী কৃষক জানান, শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে। পাম্প না থাকায় দ্রুত পানি সেচ দিতে না পারলে পুরো চার হেক্টর জমির ধান নষ্ট হয়ে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।