নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় ৩১ বিজিবি অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ৩১ বিজিবির বিজয়পুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে সোমেশ্বরী নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪০০ কেজি ভারতীয় কয়লা এবং ৩০০ মুলিবাঁশ জব্দ করে। যার সিজার মূল্য ৭৪ হাজার টাকা। জব্দকৃত কয়লা নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয় এবং মুলিবাঁশ বিজয়পুর বনবিট অফিসে জমা করা হয়। নলুয়াপাড়া বিওপির টহলদল টিলাপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০টি কম্বল জব্দ করেছে। যার সিজার মূল্য এক লাখ টাকা ও বিজয়পুর বিওপির টহলদল পশ্চিম বিজয়পুরে মালিকবিহীন ৭০ কেজি মাছ জব্দ করে। যার সিজার মূল্য ১১ হাজার ২০০ টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।