বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সার্বজনিন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ১৪৭ টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। মণ্ডপের গুরুত্ব বিবেচনায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ, বিজিবি-সহ বিভিন্ন বাহিনী। সার্বক্ষণিক তদারকি করছেন ইউএনও, এসিল্যান্ড, থানার ওসি ও প্রশাসনের কর্মকর্তারা।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন দূর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এসময় তিনি পূজামণ্ডপ ও উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, পূজার্থী, ভক্ত ও নিরাপত্তায় নিয়োজিত লোকজনের কাছ থেকে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। ৫১ টি মণ্ডপে স্থাপন করে ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা আলাল উদ্দিন, আব্দুল কুদ্দুছ স্বপন প্রমুখ।
