মাদারগঞ্জে হেরোইনসহ যুবক আটক

জামালপুরের মাদারগঞ্জে হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের পেছন থেকে ৪ গ্রাম হেরোইনসহ রেজাউল কে আটক করে মডেল থানা পুলিশ ।
আটককৃত রেজাউল (৪৪) উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকার জামাল মন্ডলের ছেলে। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিষ রায় জানান গোপন সংবাদে মাদককারবারী রেজাউল কে আটক করা হয় এবং সোমবার দুপুরে তাকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর






