
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
হুগলির ব্যান্ডেল কুলিপাড়ায় দশমীর রাতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় দুই বারোয়ারির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। মারামারিতে আহত হন তিনজন, যার মধ্যে একজনের মাথায় সাতটি সেলাই পড়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা সিং চুঁচুড়া থানায় তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানান এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তৃণমূল হচ্ছে গুন্ডাবাহিনীর দল। ওরা আগে যেমন গুন্ডা ছিল, বর্তমানেও সেরকমই আছে।’
