ক্রিস্তিয়ানো রোনাল্দো।ছবি: এক্স (Cristiano Ronaldo)
Published on
:
1 min read
এই সময়: আমিই সর্বকালের সেরা! কোনও রাখঢাক না রেখে এমনই হুঙ্কার ছুড়লেন ক্রিস্তিয়ানো রোনাল্দো। পর্তুগালের মিডিয়ায় এক সাক্ষাৎকারের সময়ে রোনাল্দোর মন্তব্য, ‘আমিই সর্বকালের সেরা। আমার পরিসংখ্যানই আমার হয়ে কথা বলে।’
কেরিয়ারে ১০০০ গোলের দিকে এগিয়ে চলেছেন রোনাল্দো। এই মুহূর্তে তিনি আছেন ৯৮০ গোলে। সম্প্রতি পর্তুগালের জাতীয় টিমের শিবির ছেড়ে চলে যাওয়ার পরে তাঁকে নিয়ে বিতর্ক কম হচ্ছে না। পর্তুগিজ় ফেডারেশনও শর্তসাপেক্ষে সাসপেন্ড করেছে তাঁকে। তবে সিআর সেভেন গোল করা থামাননি।
শনিবারই আল নাসেরের হয়ে গোল করে পৌঁছে গিয়েছেন ৯৮০ গোলে। এই বছরেই হাজার গোলে পৌঁছতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে।
রোনাল্দোর কথায়, ‘লোকে আমার ফিটনেস লেভেল বা গোলসংখ্যাকে মূল্য দেয় না। আমি যদি ১০০০ গোলে পৌঁছতে পারি, তা হলে তা অবিশ্বাস্য। কিন্তু আমি বেশি দূর পর্যন্ত ভাবছি না। আমি জানি না আগামিকাল কী হবে। হয়তো ঘুম থেকে উঠে মনে হলো, আর ভালো লাগছে না, খেলব না।’