
Published on
:
1 min read
অষ্টমীর সকালে নিজের পাড়ার ক্লাবে সপরিবার অঞ্জলি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ দিন বালুরঘাট শহরের দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে অঞ্জলি দেন সুকান্ত মজুমদার। মন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর দুই মেয়ে ও স্ত্রী। অঞ্জলি দেওয়ার পর সকলের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। অনেকের সেলফি তোলার আবদারও মেটান তিনি। এ দিন সুকান্ত বলেন, ‘পশ্চিমবঙ্গের সব মানুষকে যেন মা দুর্গা সুখ-সমৃদ্ধি প্রদান করেন।’ রাজ্যের মানুষকে মহাঅষ্টমী ও মহানবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
