কোলিয়ারির অজানা কাহিনীতে মোড়া মণ্ডপ
দুর্গাপুজো ২০২৬-এ ইতিহাসের ছোঁয়া ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো মণ্ডপে। পশ্চিমবঙ্গের কয়লা খনির ইতিহাস নিয়েই এই বছরের থিম। ঐতিহাসিক জেটি ও কয়লাখনির শ্রমিকদের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। ষষ্ঠীর সকালে দেখে নিন ঠাকুরপুকুর এসবি পার্কের পুজোর বিশেষ আয়োজন ও থিম, এই সময়ের প্রতিবেদনে।
