কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) পরিচালনা পর্ষদের সভায়। আজ শনিবার (১৭ অক্টোবর) ঢাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনাকে আরও সুসংহত করা এবং কর্পোরেশনের সার্বিক কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সভায় অংশ নেন কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা। কৃষি খাতের সার্বিক অগ্রগতি এবং বিএডিসির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত প্রতিনিধিরা।
সভায় চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম সার্বিক দিকনির্দেশনা দেন। কৃষকদের কাছে উন্নত সেবা পৌঁছে দিতে সংস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে তিনি গুরুত্ব দেন।
বিআলো/শিলি