স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫ বোতল ফেয়ারডিল (ঋঅওজউণখ) সহ আমিনুল হক (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা ঢাকা-সিলেট মহাসড়কের নাভানা সিএনজি পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে আটক করা হয়।
আটক আমিনুল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর এলাকার ফোরকান মিয়ার ছেলে। বাসটি জাফলং থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
এসএমপির মিডিয়া সেল সূত্রে জানানো হয়েছে, এঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
