মেহেরপুর সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
অক্টোবর ১৪, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মেধা-দক্ষতা বিকাশের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে কলেজের মিলনায়তনে এ লুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কলেজ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক তাহরিন তাওহিদা এবং মুজিবনগর উপজেলা সুজনের সভাপতি ওয়াজেদ আলী।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিনোদনের মাধ্যমে মেধা ও দক্ষতা বিকাশের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
