অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ (বুধবার) সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া দিনে হালকা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
