আবারও এক বছরের অপেক্ষা। উমা ফিরে গিয়েছে কৈলাশে। দশমীর দিন বরণ এবং সিঁদুরখেলায় মেতে উঠলেন বলিউডের তারকারা।
রূপালি গাঙ্গুলি এদিন রীতি মেনে দুর্গা বরণ করেন। তারপরই তাঁকে সিঁদুর খেলতে দেখা যায় অদৃজা রায়ের সঙ্গে। তবে অদৃজা একা ছিলেন না। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। এদিন রূপালি গাঙ্গুলি পরেছিলেন লাল পাড় সাদা শাড়ি। অন্যদিকে অদৃজাকে লাল সরু পাড়ের ঘিয়ে রঙের শাড়িতে দেখা গেল এদিন। খোঁপায় লাগিয়েছিলেন ফুলের মালা।
https://www.instagram.com/reel/DewEXMhAhPO/?utm_source=ig_web_copy_link&rpxt=NTc4MTIwNjQ2YQ==
অন্যদিকে নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসব অর্থাৎ যা মুখার্জিদের পুজো বলেই বিখ্যাত মুম্বইয়ে সেখানে বৎসল শেঠের সঙ্গে এসেছিলেন ঈশিতা দত্ত। কাজলের সঙ্গে দেখা করেন তাঁরা। চলে আড্ডা, হইহই। ঈশিতা দত্ত এদিন গোলাপি রঙের শাড়ি পরেছিলেন। অন্যদিকে বৎসল পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। কাজলকে দেখা গেল রাস্ট অরেঞ্জ রঙের শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে। কাজলের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে নাইসাও। ঘিয়ে রঙের একটি লেহেঙ্গায় নজর কাড়েন তিনি।
এদিন কেবল কাজলের সঙ্গে দেখা আড্ডা দিয়েই ফিরে আসেননি ঈশিতা, বৎসল, সেখানে বসে জমিয়ে ভোগ খান। তাঁদের সঙ্গে ছিলেন মৌনি রায়, সুমনা চক্রবর্তী, প্রমুখ। নিজেরা ভোগ খাওয়ার পাশাপাশি ভোগ বিতরণও করেন ঈশিতা এবং বৎসল।
https://www.instagram.com/p/DeuGpcJEr4b/?utm_source=ig_web_copy_link&dlrf=NTc4MTIwNjQ2YQ==
রীতি মেনে এদিন দেবী বরণ করেন স্মৃতি ইরানি। একটি গোলাপি রঙের শাড়ি পরে দেবী বরণ করেন। তারপর সেখানকার মহিলাদের সঙ্গে সিঁদুরখেলায় মেতে ওঠেন তিনি। অংশ নেন নাচেও।
https://www.instagram.com/p/Dewu9D3Ez9i/?utm_source=ig_web_copy_link&srtk=NTc4MTIwNjQ2YQ==
বলিউড হোক বা টলিউড, দুর্গাপুজোর শেষ দিনের আনন্দ যে সকলেই নিজেদের মতো চেটেপুটে নিয়েছেন এদিন সেটা বলাই যায়।
https://youtu.be/dIQLVUVk9jc?si=zUJY-7nLW-HqXNX_
