Published on
:
2 min read
ভারতের বাজারে ক্রমশই বাড়ছে ইলেকট্রিক চালিত স্কুটারের চাহিদা। অফিসে যাওয়া হোক কিংবা প্রতিদিনের কাজের প্রয়োজন, পেট্রলচালিত স্কুটারের বদলে Electric Scooter-এই মন মজেছে ভারতীয় ক্রেতাদের। আর এ বার মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এক নয়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Komaki। নতুন Komaki X One স্কুটারে কী কী ফিচার রয়েছে? জেনে নিন বিস্তারিত
ডিজ়াইন
শহরের রাস্তায় চালানোর সুবিধা কথা মাথায় রেখে এই স্কুটারের ডিজ়াইন স্লিক ও কম্প্যাক্ট রাখা হয়েছে। রাতের রাস্তায় চলাচলের সুবিধার জন্য স্কুটারের সামনে রয়েছে LED হেডলাইট এবং LED DRL। এ ছাড়াও, স্কুটারের সামনে রয়েছে বড় ও চওড়া ফুটবোর্ড।
ব্যাটারি ও মোটর
Komaki X One স্কুটারে রয়েছে আধুনিক Lithium-ion Battery প্যাক। সঙ্গে রয়েছে একটি শক্তিশালী BLDC Hub Motor (Brushless DC Motor)। এই মোটরের মাধ্যমে Komaki X One শহরের যে কোনও চড়াই-উতরাই বা সাধারণ খানাখন্দে ভরা রাস্তায় খুব মসৃণ ভাবে চলতে পারে। এক বার চার্জ দিলে স্কুটারটি ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। নিত্যদিনের বাজারহাট কিংবা অফিসে যাওয়ার পক্ষে একেবারে আদর্শ এই রেঞ্জ।
বাড়িতেই 15 A সকেটে স্কুটারটি চার্জ দেওয়া যাবে। সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও। ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হতে ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।
ফিচার
এই স্কুটারের সামনে রয়েছে Digital Intrument Cluster। ব্যাটারি লেভেল, স্পিড, ট্রিপ মিটার, ওডোমিটার-সহ নানা তথ্য এই মিটারে ফুটে ওঠে। এর পাশাপাশি, এই স্কুটারে রয়েছে তিনটি ECO, City এবং Sports-সহ তিনটি রাইডিং মোড। এ ছাড়াও, সহজে ব্যাক করার সুবিধার জন্য রয়েছে Reverse Assist Mode।
স্কুটারটির সামনে রয়েছে Telescopic Suspension এবং পেছনে রয়েছে Dual Hydraulic Shock Absober। ফলে খারাপ রাস্তায় এই স্কুটার চালাতে বিশেষ অসুবিধা হবে না। এ ছাড়, ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেকের সুবিধা রয়েছে। বাইকে CBS বা কম্বাইনড ব্রেকিং থাকার কারণে ব্রেকিংয়েও খুব বেশি সমস্যা হয় না।
দাম
মোট পাঁচটি ভ্যারিয়েন্টে এই বাইক উপলব্ধ। ব্যাটারির টাইপ এবং ক্যাপাসিটির উপরে ভিত্তি করে দামের হেরফের হয়। প্রাথমিক ভাবে এই স্কুটারের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু ৩৯,৯৯৯ টাকা থেকে।
