নিজস্ব প্রতিবেদক · ১৪ অক্টোবর, ২০২৬ ২:১৭ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আটক জুবায়ের আহমদকে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে বিএনপি নেতা শওকত আলী বাবুল ও লাল মিয়ার জিম্মায় প্রায় ১০ ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে ওইদিন দুপুরেই তাকে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি বলেন, বিষয়টি নিয়ে নিজে থেকে সে অনুতপ্ত হওয়ায় তাকে আমরা দুইজনের জিম্মায় ছেড়ে দিয়েছি। সেও আমাদের আশ্বস্ত করেছে সে এমন কাজ আর করবে না।
উল্লেখ, গত ৮ অক্টোবর রাতে জুবায়ের আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার তিনটি ছবি আপলোড করে একটি পোস্ট দিয়েছিলেন।
পোস্টে তিনি লেখেন ১২ তারিখ নির্বাচনের পরে ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিলো। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।
গুগলে আমাদের খবর পেতে
