বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, বরগুনার আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সভায় এলপিজি সরবরাহে বিঘ্ন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি সরবরাহব্যবস্থায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমানোর বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
আলোচনায় এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে গ্যাস কিনতে পারেন, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার বিষয়েও আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরগুনায় এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা ও নির্ধারিত মূল্য কার্যকর করার লক্ষ্যে এ আলোচনা সভাকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং ভোক্তাদের দুর্ভোগ কমবে—এমন প্রত্যাশা করা হচ্ছে।
The post বরগুনায় এলপিজি গ্যাসের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে চিফ হুইপের উদ্যোগ appeared first on ভোরের চেতনা.
