মুজিবনগরে ফুটবল টুর্নামেন্টে গৌরীনগর ইউনাইটেড ক্লাবের বড় জয়
অক্টোবর ২৫, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামবাসীর উদ্যোগে শিবপুর মাঠে অনুষ্ঠিত শিবপুর ফুটবল টুর্নামেন্টে গৌরীনগর ইউনাইটেড ক্লাব জয়লাভ করেছে।
রোববার বিকেলে অনুষ্ঠিত খেলায় গৌরীনগর ইউনাইটেড ক্লাব ৫-১ গোলের বড় ব্যবধানে সুবিদপুর সূর্যসেনা ক্লাবকে পরাজিত করে।
খেলায় গৌরীনগর ইউনাইটেড ক্লাবের পক্ষে শাকিল ২টি এবং মিরাজ ও সিয়াম ১টি করে গোল করেন। সুবিদপুর সূর্যসেনা ক্লাবের পক্ষে সানজিদ ১টি গোল পরিশোধ করেন।
খেলায় বিজয়ী দলের শাকিল ম্যান অব দ্য ম্যাচ ও প্রথম গোলদাতার পুরস্কার এবং সিয়াম গেম চেঞ্জারের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে আজিমুদ্দিন গাজী, জাহাঙ্গীর গাজী, জিনারুল গাজী, ইনফিতার গাজী, গাজী শামসুল ও গাজী সেলিম গাজী উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ম্যান অব দ্য ম্যাচ, প্রথম গোলদাতা ও গেম চেঞ্জারের পুরস্কার তুলে দেন।
