
Ei Samay
Published on
:
1 min read
মুম্বইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের উপরে হামলার ঘটনায় মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। অভিনেতার উপরে হামলার কড়া নিন্দা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘যে গ্যাংই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এমন ঘটনার জবাব কী ভাবে দিতে হয় মুম্বই পুলিশ তা খুব ভালো করেই জানে।’ মুখ্যমন্ত্রী জানান, তদন্তে নেমে কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারির আশ্বাস দেন তিনি।
