চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে কৃষিজমির মাটি কেটে বিক্রির অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার মুখদ্দি ও তালতাতলী এলাকায় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ভেকু জব্দ করা হয় এবং চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র ৪০-৫০টি ঝিল তৈরি করে কৃষিজমি দখল করেছে। এসব জমির মাটি ইটভাটায় বিক্রি করা হয়েছে। সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা বলেন, প্রায় ৪০০ একর জমিতে একটি চক্র পুকুর খনন করেছিল। সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, একটি চক্র আবাদি ও খাস জমিতে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।