রবিউল হাসান লায়ন, জামালপুর:
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। বৃহস্প্রতিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, শরিফুল ইসলাম ঝোকন ও মোস্তাফিজুর রহমান।
এ সময় বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসি, নেত্রকোনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার ও ওসির প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
