নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
শুক্রবার দুর্গাপুজোর ভিড়ে বাঁকুড়া স্টেশনে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর রেল পুলিশ। আরপিএফ ও জিআরপি যৌথ ভাবে স্নিফার ডগ, ড্রোন ও সাদা পোশাকে থাকা পুলিশ তল্লাশি চালায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মাদক পাচার রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও সহায়তা বুথ খোলা হয়েছে। সেই সঙ্গে ড্রোন উড়িয়েও নজরদারি চালাচ্ছে রেল পুলিশ। যাত্রীরা যাতে নিশ্চিন্তে ট্রেনে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করাই রেল পুলিশের লক্ষ্য।
