জয়পুরহাট রেলস্টেশন। ছবি: খবরের কাগজ
-->জয়পুরহাট সদর উপজেলার তেঘর পালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে তেঘর পালপাড়া এলাকায় রেলপথ পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
সান্তাহার জিআরপি রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
সাগর কুমার/তামান্না রুপা/
