পাবনার ঈশ্বরদীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ন প্রকল্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে চলতি মাসের ১৪ তারিখ রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরী করেন। তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করেন পুলিশ।
অভিযুক্ত আবু বক্কর (৬০) বহরপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাযায়, প্রতিদিনের মত ১৪ তারিখ সকালেও ঐ কিশোরীকে বাড়ীতে রেখে পার্শ্ববর্তী একটি জুটমিলে কাজে যায় তার মা। সেদিন সকাল ১১ ঘটিকার দিকে কিশোরীকে একা বাড়িতে পেয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী ঐ বৃদ্ধ। পরে কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বৃদ্ধ পালিয়ে যায়। পরে রাতে কিশোরীর মা বাড়িতে এসে ঘটনা শুনে মামলার জন্য থানায় যেতে চাইলে স্থানীয় প্রভাব শালীরা তাকে নানা ভয়ভীতি প্রদর্শন করেন। এবং মামলা না করে অর্থের বিনিময়ে বিষয়টি মিমাংসার প্রস্তাব করেন। কিন্তু সব বাধা উপেক্ষা করেই ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিলে পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেন।
আশ্রয়ন প্রকল্পের একাধিক নারী ও পুরুষ ঘটনার সত্যতা স্বীকার বলে বলেন, এই বৃদ্ধের বিষয়ে এর আগেও এমন ঘটনার অভিযোগ রয়েছে। সে আসলেই চারিত্রিক ভাবে বিকার গ্রস্থ। আমরা এর ধর্ষকের কঠোর শাস্তি দাবি করছি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান আসাদ জানান, ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
