তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেয়া হয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। একইসঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দুই বছরের জন্য মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেয়া হয়।
তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তার পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, এর আগে ২০২৫ সালের ২৩ জুন অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের অনুকূলে জারি করা সিন্ডিকেট সদস্য মনোনয়ন আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে।
