প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:০০ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদ্যযাপন এবং পুনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন ও রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের ১২০ বছর পুর্তি উদযাপন পরিষদ।
আজ (২৩ অক্টোবর) শুক্রবার সকাল ১০টায় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাষ্টার এর সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্র দলের আহবায়ক মো আবু সুফিয়ান, পরিবহন মালিক শ্রমিকের সভাপতি মনসুর আলী দানা, সমাজ সেবক আইয়ুবুর রহমান, আব্দুল আজিজ, স্বাগত বক্তব্য শাহ মোতাসিম বিল্লাহ, অধ্যাপক সন্তোষ চৌধুরী, স্কুলের পুরাতন শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।