চুরির অভিযোগে আটকের পর মারধর করা হয়েছিল ২১ বছর বয়সী ইমনকে। পরদিন সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় একটি সেতুর নিচে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে মরদেহ উদ্ধারের পর তার ফুফু রেহানা বেগমের বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তাঁরা বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তহারা বস্তিতে বসবাস করেন। মামলায় নাম থাকা অপর এক আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, একটি পানের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়। পরে তাঁকে মারধর করে সেতুর নিচে ফেলে যাওয়ার অভিযোগ করেছেন বাদী।
এজাহারে বলা হয়, খবর পেয়ে ইমনের ফুফু ও তার ছেলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ইমনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
ইমনের ফুফু রেহানা বেগম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন।
চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
The post বাকলিয়ায় চুরির অভিযোগে আটক যুবকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
