জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রোববার রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার সঙ্গী হিসেবে থাকছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
আজ রোববার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে আমজনতা দলের এই নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’
প্রসঙ্গত, আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে আরও তার থাকছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও মিডিয়া টিম জাপান যাবেন।
