সাটুরিয়ায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস ও নগদ টাকা জব্দ করা হয়। গত বৃহস্পতিবার উত্তর কাউন্নারা এলাকার পরিত্যক্ত ভবনের ছাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেনÑ ওই এলাকার আনোয়ার হোসেন, আব্দুল হালিম, ইসমাইল হোসেন, বাচ্চু মিয়া, জুয়েল হোসেন, শাহীন ও পলাশ মিয়া। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার হালিম চৌধুরীর পরিত্যক্ত ভবনের ছাদে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস ও নগদ ৩ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।