কয়েক মাস আগে গত হয়েছেন অমৃতা রায়ের স্বামী তথা কৃষ্ণনগরের রাজা সৌমীশচন্দ্র রায়। তাই নিয়ম অনুযায়ী এ বছর তার অশৌচ। তাই রাজবাড়িতে আর সিঁদুর খেলা হবে না বলেই জানালেন অমৃতা রায়। তবে নিয়ম মেনে প্রতিপদ থেকেই জ্বলে উঠলো হোমকুণ্ড। রাজ পুরোহিত দ্বারা অগ্নি প্রজ্বলন করা হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির রাজ দালানের নাট মন্দিরের পাশে। আজ থেকে শুরু হওয়া এই যজ্ঞ কুন্ডলী চলবে নবমী পর্যন্ত। নিয়ম মেনেই পুজো হলেও সেই জাঁকজমক আর নেই বলেই জানান তিনি।