ময়মনসিংহের গৌরীপুরে বিসর্জনের জন্য পুজাম-প থেকে প্রতিমা বের করার সময় ম-পের সামনে বিদ্যুৎ সংযোগের ঝুলে থাকা তার সরাতে গিয়ে সঞ্জিব চৌহানের (৪৮) মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের মাস্টারবাড়ি এলাকার ঝলক মৎস্য খামার পূজাম-পে এ ঘটনা ঘটে। তিনি মাস্টারবাড়ি এলাকার শ্যামলাল চৌহানের পুত্র।
তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে ডা. ফেরদৌস আল মামুন মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঝলক পূজা মন্দির কমিটির সভাপতি অজিত চৌহান জানান, আমরা দুর্গামাকে নিয়ে যখন বের হচ্ছি, তখন একটি তার সরাতে গিয়ে ছিঁড়া তারে জড়িতে যান সঞ্জিব চৌহান। তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এছাড়াও তিনি আরও জানান, পূজাম-পের আলোকসজ্জার দায়িত্বে যারা ছিলেন, তাদের অবহেলার জন্য ছিঁড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।
উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার জানান, আমরা যখন বিসর্জনে ব্যস্ত ঠিক সময়ে মাকে বিদায় জানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হন সঞ্জিব। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, বিদ্যুৎস্পর্শে মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।