Published on
:
1 min read
তাঁর কথা বলার ভঙ্গি, পোশাকের স্টাইল থেকে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে অনুরাগীদের মধ্যে প্রবল আগ্রহ। বছরভর নানা কারণে খবরে থাকেন সলমন খান। তবে অনেকেরই অজানা, অভিনেতা তাঁর জীবন নিয়ে তৈরি হওয়া বায়োপিকে অভিনয় করতে একেবারেই নারাজ। শুধু তাই নয়, প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও তিনি নিজেকে অযোগ্য বলেই মনে করেন।
সম্প্রতি, ‘কফি উইথ করণ’-এ সলমন খানের বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে। যেখানে নিজের পরিবার থেকে প্রেম, বিয়ে, সন্তান সমস্ত বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। সেই অনুষ্ঠান এসেছিলেন করিশ্মা কাপুরও। যেখানে সলমনের সঙ্গে বেশ কিছু স্মৃতি ভাগ করেছেন তিনি। অভিনেত্রীই ভাইজানকে প্রশ্ন করেন, তাঁর জীবন নিয়ে সিনেমা হলে কাকে পরিচালক হিসেবে চাইবেন তিনি?
সেখানেই নিজের মনের কথা জানান সলমন। অভিনেতা বলেন, ‘আমার জীবন নিয়ে হাসির সিনেমা তৈরি করতে চাইলে আমি ডেভিড ধবনকে বেছে নেব। আর যদি প্রেমের গল্পের জন্য হয় তবে সঞ্জয় লীলা বনশালি।’ তবে যদি সুন্দর প্রেমের গল্প হয় তবে সূরজ বরজাতিয়া। আর মারপিটের মুহূর্ত হলে কবীর খান।’
তবে একইসঙ্গে সলমনের সংযোজন, আমি নিজের জীবন নিয়ে বায়োপিক তৈরি করতেই চান না। তাঁর কথায়, ‘আমার জীবনের গল্প আমার সঙ্গে কবরে যাবে।’
