Published on
:
2 min read
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রবীণ অভিনেতা নানা পাটেকরের। তাঁর প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এরই মাঝে প্রয়াত এই প্রবীণ অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করলেন ‘দৃশ্যম ৩’ খ্যাত অভিনেতা কমলেশ সাওয়ান্ত। এক সাক্ষাৎকারে তিনি নানা পাটেকরের অনবদ্য অভিনয় জীবন, সংলাপ পরিবেশন এবং এক অদ্ভুত শর্তের কথা তুলে ধরেন।
সাক্ষাৎকারে কমলেশ জানান, বলিউডে নানা পাটেকরকে নিয়ে একাধিক গল্প রয়েছে। তার মধ্যেই একটি ভারী অদ্ভুত। বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সময় তাঁর পারিশ্রমিক সম্পর্কিত শর্ত। অভিনেতা বলেন, ‘আমি শুনেছিলাম, এক বার অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবিতে কাজ করার সময়ে নানাজি একটি অদ্ভুত দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, বচ্চন সাহেবের সঙ্গে কাজ করলে আমি ওঁর চেয়ে ১ টাকা হলেও বেশি পারিশ্রমিক নেব।’ এর পর অমিতাভ বচ্চন যেখানে ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, সেখানে নানা পাটেকর নিয়েছিলেন ১ কোটি ১ টাকা। গল্পটা কতটা সত্যি জানি না, তবে এমন কথা শোনো যায়।’
মেহুল কুমার পরিচালিত ‘কোহরাম’ ছবিতে প্রথম ও শেষবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন এবং নানা পাটেকর।ছবি: সংগৃহীত
বলিউডে ডায়লগ ডেলিভারির ট্রেন্ড কী ভাবে বদলে দিয়েছিলেন নানা পাটেকর, সে কথাও স্মরণ করেন কমলেশ। তিনি বলেন, ‘একটা সময় হিন্দি সিনেমা পুরোপুরি নাচ ও গানের উপর ভিত্তি করে তৈরি হতো। কিন্তু নানা পাটেকর আসার পরে সিনেমার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দুর্দান্ত সব সংলাপ। গণেশ টকিজ় বা জয় হিন্দ টকিজ়ের মতো সিঙ্গল স্ক্রিন থিয়েটারে মানুষ শুধুমাত্র তাঁর মুখের কথা ও ডায়লগ শুনতেই বারবার সিনেমা দেখতে যেত।’ কমলেশের মতে, অমিতাভ বচ্চনের পরে নানা পাটেকরই ছিলেন এমন একজন অভিনেতা, যাঁর সংলাপ শুরুর ঠিক আগে পুরো হাউসফুল থিয়েটারে নেমে আসত নিশ্ছিদ্র নীরবতা।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে মেহুল কুমার পরিচালিত ‘কোহরাম’ (Kohram) ছবিতে প্রথম ও শেষবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন এবং নানা পাটেকর।