বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে শনিবার রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকেরও বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন।
দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও নির্বাহী সদস্য ছিলেন এই ক্রীড়া সংগঠক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাহমুদ জামাল। ২০০৫ সালে প্রথমবার এবং ২০০৮ সালে দ্বিতীয়বার বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি।
কে
