নিজস্ব ছবিএই সময়
Published on
:
1 min read
নিউ টাউন সিটি সেন্টার সংলগ্ন মাঠপাড়া এলাকায় শুক্রবার বিকেলে এক বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে ইকোপার্ক থানার পুলিশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোডিয়া। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল ও পুলিশের কর্মীরা। বস্তির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
