বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেরদৌস (২৫) নামে এক যুবককে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদ- দেওয়া হয়। গত শুক্রবার রাতে বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে এ দ-াদেশ দেওয়া হয়। দ-প্রাপ্ত ফেরদৌস বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকার আব্দুর রউফের ছেলে। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও অর্থদ- দেওয়া হয়েছে।