কাঠালিয়ায় জমিতে ভবন নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 83.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঝালকাঠির কাঁঠালিয়ায় কেনা জমিতে ভবন নির্মাণে বাধা, ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ইউনুছ হাওলাদার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এ অভিযোগ করেন তিনি। অভিযোগে এজাদুল হকসহ তিনজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে ইউনুছ হাওলাদার পাশের আমুয়া গ্রামের মেহেদী হাসানের কাছ থেকে চার কাঠা জমি কেনেন। ওই জমিতে বালু ভরাট করে সীমানাপ্রাচীর নির্মাণ করেন তিনি।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সেখানে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন ইউনুছ। অভিযোগ, এ সময় আসামিরা নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে ভবনের নতুন দেয়াল ভেঙে ফেলেন এবং নির্মাণসামগ্রী নিয়ে যান তাঁরা।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা ইউনুছকে ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে এজাদুল হক বলেন, তাঁদের অংশীদারি জমিতে ভবন নির্মাণ করায় বাধা দেওয়া হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, ইউনুছের ছেলে আল-আমিন জমি কেনা ও মাটি ভরাটের কাজে আসামিদের সহায়তা নিয়েছিলেন। ওই জমিতে আল-আমিন পাকা ভবন নির্মাণ শুরু করায় বাধা দেওয়া ও ভাঙচুর করা ঠিক হয়নি বলে মনে করেন তাঁরা।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
