জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, হতদরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ১৭৭ পিস শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ১২ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ১৪৮ টি পুজা মন্ডপে ট্যাক অফিসারদের মাধ্যমে প্রতিটি মন্দিরে এ শাড়ি বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর এই উপহার প্রাপ্তিতে অনুভুতি প্রকাশ করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান বলেন, পুজার প্রাক্কালে প্রধানমন্ত্রীর পাঠানো এই উপহার সনাতন ধর্মাবলম্বী মানুষের সার্বজনীন আনন্দের মাত্রাকে আরও বহুগুন বাড়িয়ে তুলবে। তিনি আরও বলেন, এবারের পুজা উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌর সভা এলাকায় ১৪৮ টি পুজামন্ডপের প্রতিটি মন্ডপে ৬০০ কেজি করে চাল ও প্রতিটি মন্ডপে একটি করে শাড়ি বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১২ ইউনিয়নে ১০৭ টি এবং পৌর এলাকার ৪১ টি মন্ডপ রয়েছে।
