আবুধাবি টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিলেন লিটন দাস। চতুর্থ দিনের শুরু থেকে তাকে যোগ সঙ্গ দিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ৬ উইকেটে ২২৩ রান নিয়ে দিনের শুরু করা বাংলাদেশের স্কোরকার্ডে এখন ৩১৮ রান। তাতে টাইগারদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ রানে।
অবশ্য একটি জীবন পেয়েছেন মিরাজ। ইয়ামিন আহমাদজাইয়ের বলে স্লিপে ক্যাচ দিলেও তা লুফতে পারেননি স্লিপে থাকা ফিল্ডার। উইকেটকিপার ইকরাম আলিখিলও বলের খুব একটা দূরে ছিলেন না। তবে তিনি কোনো চেষ্টাই করেননি। ১৯ রানে জীবন পাওয়া মিরাজ এখন ব্যাট করছেন ২৯ রানে। লিটন-মিরাজের সপ্তম উইকেটের জুটি থেকে এসেছে ৯৫ রান। ব্যক্তিগত ৭১ রানে ব্যাট করছেন লিটন।
