গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং রিটেইল কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যশোরে নতুন রিটেইল শোরুম চালু করেছে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যার। গত রোববার আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন এক্স সিরামিকস গ্রুপের চিফ বিজনেস অফিসার (সিবিও) ইমতিয়াজ হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের এভিপি, রিটেইল বিজনেস অপারেশন মো. ইকবাল কবির এবং এভিপি, রিটেইল ডেভেলপমেন্ট আব্দুল্লাহ আল কাফি।
