আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুন্ডে ছিনতাইকারী ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রী আহত হয়েছে। এসময় ছিনতাইকারীরা ওই শিক্ষার্থীর কাছ থেকে কেড়ে নিয়েছে গলার চেইন ও কানের দুল।
আজ ২৫ অক্টোবর রোজ রবিবার সকাল অনুমানিক ৯টায় কোচিং ক্লাসে যোগ দিতে বাড়ি থেকে বের হয় স্কুল ছাত্রী তনিমা। পথে এই ঘটনা ঘটে।
স্কুল ছাত্রী তনিমা সীতাকুণ্ড উপজেলা ১ নং সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণা চারণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
উল্লেখ তনিমা সৈয়দপুর ইউনিয়নের নুনাছডা গ্রামের জহুরুল আলম মাস্টারের মেয়ে। স্কুলে কোচিং যাওয়ার পথে একেই এলাকার কিছু চিন্হিত মাদকাসক্ত সন্ত্রাসী তনিমার উপর হামলা করে এবং ছুরি দিয়ে তনিমার গালে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, পরে গলায়থাকা স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে য়ায় এবং আহত অবস্থায় পেলে রেখে চলে যায়।
এসময় এলাকার মানুষ তনিমাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার কাছে নিয়ে যায়।
স্হানীয় সূত্রে জানা যায় এই ঘটনার এলাকার কিছু মাদকাসক্ত চিন্তিত সন্ত্রাসী জড়িত। তাদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলেনা।
এই ঘটনায় এলাকার এবং স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীরা স্কুলে যাওয়া সময় আতঙ্কিত হয়ে থাকে ।
এ ব্যাপারে স্থানীয় লোকজন প্রশাসনের সহযোগিতা কামনা করেন, যাতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা নির্ভয়ে স্কুলে আসা-যাওয়া করতে পারে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
