দেবহাটা থানার বহুল আলোচিত শামীমকে পিটিয়ে হত্যা মামলার এজহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আল আমিন, এসআই (নিঃ) মোঃ সাহিদুল আলম, এসআই (নিঃ) সঞ্জয় পাল, এসআই (নিঃ) মোঃ জাকারিয়া শেখ, এসআই (নিঃ) সোহগ হোসেন, পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার, এএসআই (নিঃ) মোঃ রহমত আলী, এএসআই (নিঃ)/ মোঃ ইব্রাহিম খলিল, এএসআই (নিঃ)/মোঃ আলাউদ্দীন আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং-১৬/১০/২০২৬ তারিখ রাত অনুমানিক পৌনি ৪ টার দিকে দেবহাটা থানাধীন সুবর্নাবাদ এলাকা থেকে আসামী ১। মোক্তার হোসেন খান (৫৩), পিতা-মৃত মাহাতাব উদ্দীন খান, সাং-সুবর্নাবাদ, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে এবং একই তারিখ ভোর আনুমানিক ৫টারদিকে আসামি ২। আসাদুল ইসলাম মোল্যা (৪৬), পিতা-রহিম বক্স মোল্যা, সাং-নাজিরের ঘের, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন।
আসামীদ্বয়কে ইং-১৬/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
The post শামীম হত্যা মামলার এজহারনামীয় ২ আসামী গ্রেফতার appeared first on Dhaka Protidin.
