ঢাকা: রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া নারী আসনের ভোট আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ করা করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর ও ভোট ১২ নভেম্বর।
উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠলে ১ অক্টোবর পদত্যাগ করেন তিনি।
এতে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এরপরই উপ নির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন। এ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার হচ্ছেন ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান ও সহকারী রিটার্নিং অফিসার হলেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
শূন্য আসনটির উপ নির্বাচনে বিএনপি’র প্রার্থীরাই অংশ নেবে।
বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ইতোমধ্যে গণমাধ্যমকে বলেছেন, আইন অনুযায়ী যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে; একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
