ছবির ক্যাপশন: ...............
নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি এ বি এম জিয়াউল হক টিটু
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর নড়িয়ায় প্রবাসী সংগঠন নড়িয়াস্থ প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ৪০০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই মার্চ) বেলা ১০ টার দিকে ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে নিজ কার্যালয় থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
নড়িয়াস্থ প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি মো: ফারুক রহমান মিল্টন মাঝী বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজান মাসে তাদের মুখে হাসি ফোটানো জন্য সামান্য এই চেষ্টা আমাদের। আমরা আজ প্রায় ৪০০ টি পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছি। ১০/০৬/২০২৩ সালে নড়িয়াস্থ প্রবাসী ঐক্য ফোরাম প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ইফতার সামগ্রী বিতরণ। ফোরামের সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুস সালাম বলেন আমরা প্রবাসী পরিবার থেকে যতো টুকু চেস্টা করেছি এবং আগামীতে ও দেওয়ার প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রতিটি প্যাকেটে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, চিনি, মুড়ি, তেল, পিয়াজ, ডাল, চাউল ও আলু দিয়েছি।
নড়িয়াস্থ প্রবাসী ঐক্য ফোরাম ইফতার সামগ্রিক সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন ।
১,ফারুক রহমান মিল্টন মাঝী সভাপতি. ২, হাজ্বী আব্দুস সালাম সাধারণ সম্পাদক. ৩,বাবুল মাষ্টার সহসভাপতি. ৪, হাজ্বী শওকত আলী ছৈয়াল সহসভাপতি. ৫, বাদল খান সহ-সভাপতি, ৬,মাহাবুব শেখ সহসভাপতি. ৭,আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক
৮,কাঁকন হাওলাদার সাংগঠনিক সম্পাদক.
৯,অলিদ আহাম্মেদ লিটন শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক.
১০, সাইদুর রহমান যুব ক্রীয়া বিষয়ক সম্পাদক
সার্বিক তত্ত্বাবধানে বাবুল দেওয়ান প্রমুখ।
