সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান প্রধানমন্ত্রী তারেক রহমান।
গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফিও তুলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে উত্থাপিত দাবিগুলো লিখিতভাবে দিলে তা বিবেচনার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে থামেন প্রধানমন্ত্রী।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের আবদারে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন।
এ সময় কলেজের অধ্যক্ষ বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান।
জবাবে প্রধানমন্ত্রী জানান, সৈয়দপুর বিজ্ঞান কলেজ সম্পর্কে তিনি অবগত আছেন। প্রতিষ্ঠানটির এসব দাবি লিখিতভাবে তাঁর কাছে জমা দিলে তা বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
