হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
রোববার (২৫ অক্টোবর) সকালে কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন।
রেইনকোট বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, বিএনপি সরকারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। জনগণের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
