কালাইয়ে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফয়সাল আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, ওসি সাইদুল আলম, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ম-ল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন এবং ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতাউর রহমান। আরও উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার দত্ত ও সাধারণ সম্পাদক উত্তম কুমার মহন্ত বিটল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুনীষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সমীর কুমার কুন্ড প্রমুখ।